| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০০:৪১:০৬:পূর্বাহ্ন  |  ৬২৬৭৯৮ বার পঠিত
অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্তের। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং তাকে সাহস জোগাতে সশরীরে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় প্রধানের এই ঝটিকা সফর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জ্বর, ঠান্ডা ও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুহুল কবির রিজভী। ভোটের মাঠে যখন চূড়ান্ত প্রস্তুতি চলছে, তখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন দলের অন্যতম এই মুখপাত্র। তাকে দেখতে এবং মানসিকভাবে শক্তি জোগাতে ভোটের আগের রাতে তারেক রহমানের এই উপস্থিতি রাজনৈতিক মহলে ভিন্নমাত্রা যোগ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুহুল কবির রিজভী। তারেক রহমান বেশ কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন, চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় হাসপাতালে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে হাসপাতালের অন্য রোগীদের সুবিধার্থে এবং পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের লড়াইয়ের ঠিক আগমুহূর্তে অসুস্থ সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে তারেক রহমান দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিলেন, যা নির্বাচনের মাঠে কর্মীদের মনোবল বাড়াতে ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪