| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ শহরে ভোট দিলেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৮:৩৩:৩৫:পূর্বাহ্ন  |  ৬২৫৪০৫ বার পঠিত
নিজ শহরে ভোট দিলেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। নির্বাচনের প্রথম প্রহরেই কেন্দ্রে তার উপস্থিতি স্থানীয় ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করে।

মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়া এই কেন্দ্রের আওতাভুক্ত। পাশাপাশি শহরের আরও দুটি মহল্লা ফকিরপাড়া এবং কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকাও এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। সব মিলিয়ে কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।

এর মধ্যে ফকিরপাড়ায় ভোটার রয়েছেন ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। ভোটারদের সুবিধার্থে কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের জন্য মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ এলাকায় প্রার্থী হিসেবে ভোট দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি আলোচনা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪