| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণ যে রায় দেবেন, আমরা মেনে নেব : নাহিদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৮:৫৪:২৯:পূর্বাহ্ন  |  ৬২৫৩৬৫ বার পঠিত
জনগণ যে রায় দেবেন, আমরা মেনে নেব :  নাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণ যে রায় দেবেন, সেটিই চূড়ান্ত ফল যাই হোক না কেন, তা মেনে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় যেটাই হোক, আমরা তা সম্মানের সঙ্গে গ্রহণ করব। জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষ যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠনের সম্ভাবনার বিষয়ে আশাবাদী। আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। যদি ভোট সুষ্ঠু হয়, জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসব, যোগ করেন তিনি।

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) সংসদীয় আসনটি এবারের নির্বাচনে অন্যতম আলোচিত আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নাহিদ ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের আরও প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বহুমাত্রিক।

এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নেবেন।

ফলাফল যাই আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণই হবে এই নির্বাচনের সবচেয়ে বড় শক্তি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪