| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিলেন তামিম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:২১:৩৭:অপরাহ্ন  |  ৫১৩৪৭২ বার পঠিত
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিলেন তামিম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার নতুন অভিজ্ঞতা ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শান্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন তামিম। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেশের সাবেক এই তারকা ওপেনার।

তামিম বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি। ভোটকেন্দ্রে প্রবেশের সময় তার সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ সুস্থ। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেই আশা করছি।

তামিমকে এক নজর দেখতে ভোটকেন্দ্রে স্থানীয় ভোটার ও তরুণদের ভিড় জমে যায়। অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন প্রিয় তারকার সঙ্গে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. শফি উদ্দিন কবির, জনতার দলের মো. হায়দার আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন এবং গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪