| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৫৯:০৮:অপরাহ্ন  |  ৬২৪২৭৬ বার পঠিত
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে: মাহদী আমিন

স্টাফ রিপোর্টার: ভোটে বিএনপির অবশ্যম্ভাবী বিজয় টের পেয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয় টের পেয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে নানা অনৈতিক কাজ করেছে যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

‘নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি কিছু জায়গায় সহিংসতা করেছে প্রতিপক্ষ রাজনৈতিক দল। আশা করি, এসব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বশীলরা’, যোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।

যারা ভোট দেননি, তাদের দ্রুত ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করুন।’

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪