| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় কোনো অনিয়ম হলে ছাড় দেব না: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৪:৪৯:৪৬:অপরাহ্ন  |  ৬২৪১৫০ বার পঠিত
বড় কোনো অনিয়ম হলে ছাড় দেব না: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, চলমান নির্বাচনে ছোটখাটো কোনো বিষয় হলে উপেক্ষা করা হবে, কিন্তু বড় কোনো অনিয়ম হবে আমরা ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা চাই না। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফলকে আমরা মান্য করব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জামায়াত আমির বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তা প্রতিরোধ করা হবে। দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আজ আমি নিজেও ভোট দিতে পেরেছি। যুবসমাজ বহুদিন ধরে ভোটের জন্য অপেক্ষা করেছে। এই ভোটের মাধ্যমে আমাদের দেশে সন্ত্রাসমুক্ত ও দখলমুক্ত পরিবেশ নিশ্চিত হোক।

তিনি আরও বলেন, এবার এমন সরকার গঠিত হোক যা ব্যক্তি, পরিবার বা দলের হবে না; জনগণের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। সবার নিকট দোয়া ও সহযোগিতা চাই। দেশ আমাদের সবার। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ; দেশের উন্নয়নে তাদের পাশে চাই।

কঠোর নিরাপত্তার মধ্যেই মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। পাশাপাশি সেনাবাহিনীর টিম একাধিকবার টহল দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। ভোটারদের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪