| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার ভোট দিলেন সোহান, আকবর ও রুমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৫:০৮:১৯:অপরাহ্ন  |  ৫১৩৩১০ বার পঠিত
প্রথমবার ভোট দিলেন সোহান, আকবর ও রুমানা

স্পোর্টস ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)সকাল থেকে দেশের ৫০টি নিবন্ধিত দলের অংশগ্রহণে চলছে ভোটগ্রহণ। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

এই নির্বাচনের উৎসবে অংশ নিয়েছেন খেলোয়াড়রাও। প্রথমবার ভোটার হিসেবে ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। রুমানা নিজেও প্রথমবার ভোট দেওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোট দেওয়ার জন্য ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। এবার ভোট দিচ্ছেন দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪