| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সময়মতো ভোট দিন, দেশ গড়ার দায়িত্ব পালন করুন: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৫:৪৮:২৮:অপরাহ্ন  |  ৬২৪১১৫ বার পঠিত
সময়মতো ভোট দিন, দেশ গড়ার দায়িত্ব পালন করুন: তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং অবশিষ্ট সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতিমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ কেবল একটি সাংবিধানিক অধিকারই নয়, এটি নাগরিক দায়িত্বও। জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

যেসব ভোটার এখনো ভোট দেননি, তাদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল—সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোস্টের শেষাংশে তিনি দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪