সিনিয়র রিপোর্টার: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ঝিনাইদহের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান রাত ৮টার দিকে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮, এবং মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, এখানে শুধু সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে; গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ফল এখনও প্রকাশ হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি