| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জ-৩ আসন: বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে আফরোজা খানম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২২:২৮:৫৬:অপরাহ্ন  |  ৬২২৪০৭ বার পঠিত
মানিকগঞ্জ-৩ আসন: বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে আফরোজা খানম
ছবির ক্যাপশন: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ৩ আসনের ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৫৮ হাজার ২৯৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আফরোজা খানম এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (জামায়াত জোট) মুফতি মুহাম্মদ সাঈদনুর রিক্সা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৭৪ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪০৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএনপির প্রার্থী আফরোজা খানম প্রায়ত সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে। বাবার হাত ধরেই তিনি রাজনীতি এসেছেন। ২০০১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। এর পর থেকে দলের নেতা-কর্মী ও নির্বাচনী আসনের সাধারণ মানুষের মন জয় করে আসছেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আফরোজা খান রিতা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের নেতা-কর্মীরা বলেন, ‘মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তিনি এই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী আসনের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪