সিনিয়র রিপোর্টার: চট্টগ্রাম নগর ও জেলায় মোট ১৬টি সংসদীয় আসন। ভোট গণনায় বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, গিয়াস কাদের চৌধুর, এরশাদ উল্ল্যাহ, আসলাম চৌধুরী, মোস্তফা কামাল পাশা, নুরুল আমিন, সরোয়ার আলমগীরসহ অধিকাংশ আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।
তবে চট্টগ্রাম-১৫ ও ১৬ নম্বর আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী এবং জহিরুল ইসলাম এগিয়ে আছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
এই আসনে মোট ১২৪টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। ২৮টি কেন্দ্রে আসলাম চৌধুরী পেয়েছেন ৩৩ হাজার ৯১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার সিদ্দিক পেয়েছেন ১৪ হাজার ১১৯ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের ১২১টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ভোট গণনায় ধানের শীষের আবু সুফিয়ান ৪৩ হাজার ৮৮১ ভোট পেয়ে জামায়াতের ডা. ফজলুল হকের চেয়ে এগিয়ে আছেন।ফজলুল হক ২১ হাজার ৮৮১ ভোট।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম ৪৯ হাজার ৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন। পটিয়া আসনের ১১৩ টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এনামের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়েছেন ৮ হাজার ৮৩০ ভোট।
জামায়াতের ডা. ফরিদুল আলম পেয়েছেন ৬ হাজার ৯৬৮ ভোট।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের সরোয়ার জামাল নিজাম পেয়েছেন ৩০ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাহজাহান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯৮৬ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক জামায়াতের মাহমুদুল হাসান পেয়েছেন ৬ হাজার ৯৪৯ ভোট।
রিপোর্টার্স২৪/এসসি