নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
ফলাফল অনুযায়ী, বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বীরা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ মনোনীত জলি তালুকদার ও বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
বাবর বিজয়কে “জনগণের বিজয়” হিসেবে উল্লেখ করে বলেন, “এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”
ফল ঘোষণার পর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ মিছিল লক্ষ্য করা গেছে। চূড়ান্ত ফলাফল জানতে এখনও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণাের অপেক্ষা থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি