ফেনী প্রতিনিধি: ফেনী-৩ (ফেনী সদর, ছাগলনাইয়া ও ফেনী আংশিক) আসনে প্রাথমিক ভোটের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক ।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন এবং ভোটগ্রহণের হার ৫৪.৪৭ শতাংশ। ফেনী-৩ আসনে মোট ১৬১টি ভোটকেন্দ্র রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি