স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ (ঢাকা উত্তর কেন্দ্রের অংশ) আসনে বিএনপি চেয়ারপারম্যান তারেক রহমান বেসকারিভাবে জয়ী হয়েছেন বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে উল্লেখযোগ্য ব্যবধানে পিছনে রেখেছেন।
এদিকে ডা. খালিদুজ্জামান তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে দাবি করেছেন যে, ১৭টি কেন্দ্রের ভোটের ফলাফল যুক্ত করা হয়নি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে দেয়া পোস্টে এ দাবি করেন তিনি।
তার পোস্টে ১২৪টি কেন্দ্রের মধ্যে ১০৭টির ফলাফল জানিয়েছেন। যেখানে দেখা যায়, দাড়িপাল্লা ৬১০০২টি ভোট ও ধানের শীষ ৬৪৫১১ ভোট পেয়েছে। যার ব্যবধান ৩৫০৯। এখনও কেন্দ্র বাকী আছে ১৭ টি।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার এই কেন্দ্রের সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলেছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে শান্তিপূর্ণ পরিবেশ, এবং ভোটাররা উৎসবমুখরভাবে ভোট প্রদান করেছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব