| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালী–২ আসনে শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০১:৪০:৫০:পূর্বাহ্ন  |  ৬২১৮২৬ বার পঠিত
পটুয়াখালী–২ আসনে শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী
ছবির ক্যাপশন: সংগৃহীত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী–২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট।

এই আসনের ১১৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৯১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭২০টি।চূড়ান্ত ফলাফল জানতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪