| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা–১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমানের জয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০২:৩১:৫৬:পূর্বাহ্ন  |  ৬২১৫৭৯ বার পঠিত
ঢাকা–১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমানের জয়
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা–১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত পাওয়া ১৭৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। এতে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে আরমানের জয় নিশ্চিত হয়।

ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান দীর্ঘদিন ধরে গুম থাকার অভিযোগে আলোচিত ছিলেন। তিনি ব্যবসায়ী মীর কাসেম আলীর ছেলে।

তবে এ ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪