স্টাফ রিপোর্টার: পাবনা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দুইটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে।
ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ভিপি শামসুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বিএনপির অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের কে এম হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯১৬ ভোট।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জামায়াতের মাওলানা আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩ ভোট।
পাবনা-৫ (সদর) আসনে বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রিন্সিপাল ইকবাল হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৭৯ ভোট।তবে এসব ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত হবে।
রিপোর্টার্স২৪/এসসি