স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টায় মগবাজারে দলীয় কার্যালয়ে হাইকমান্ডের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটি ঘোষণা করেছে, মোট ১৫০টি আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি তোলা হবে এবং পুনর্নির্বাচন কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে।
হাইকমান্ডের অন্তত দুজন শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি