বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৪৫ ভোটে পরাজিত করেছেন।
প্রাথমিক ফলাফলে মাহমুদুল হোসাইন ১,৪০,২৯১ ভোট পেয়েছেন, যেখানে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম ১,৩৬,১৪৫ ভোট অর্জন করেছেন।
বরগুনা-১ আসনে মোট ভোটার রয়েছেন ৫,১৯,৪৫৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,৫৯,০৯৭ এবং নারী ভোটার ২,৬০,৩৫১ জন। এ আসনে নতুন ভোটার ৩৭,৯৬০ এবং পোস্টাল ভোটার ৬,২৯৮ জন। মোট ভোটকেন্দ্র সংখ্যা ১৯০টি।
রিপোর্টার্স২৪/এসসি