| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বৈরাচার ও তাদের দোসরদের জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:০০:৫৭:অপরাহ্ন  |  ৬১৮৯৫৮ বার পঠিত
স্বৈরাচার ও তাদের দোসরদের জনগণ প্রত্যাখ্যান করেছে:  আখতার হোসেন

স্টাফ রিপোর্টার: রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় নির্বাচনের জোটের বিজয়ী প্রার্থী ও আখতার হোসেন বলেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবারের নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার পর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এই প্রতিক্রিয়া জানান। আখতার হোসেন বলেন, রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট একটিতে শাপলা কলি এবং পাঁচটিতে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে দেখা যাচ্ছে, জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে। ৫ আগস্টের মতো এবারও স্বৈরাচারের দোসররা জনমতের কাছে হার মানেছে। এটি আমাদের কাছে বড় ধরনের বিজয়।

তিনি আরও জানিয়েছেন, দেশের নির্বাচনে বিভিন্ন এলাকায় কারচুপি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো দল ও জোট পর্যালোচনা করছে এবং খুব শিগগির আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

রংপুর-৪ আসনে আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট পান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানিয়েছেন, রংপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬। দুই উপজেলার ১৬৩টি কেন্দ্রের ৯৪৪টি বুথে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোট দেন। এর মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোট সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৩০ হাজার ৫১। এ আসনে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪