| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:১২:১০:অপরাহ্ন  |  ৬১৮০০০ বার পঠিত
জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, জামায়াত উগ্রবাদী দল। তবে তাদের উত্থানের পেছনে দায়ী আওয়ামী লীগ।

ঠাকুরগাঁওয়ের তাতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখন গণতন্ত্রকে চাপা দেওয়া হয়, কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।

আজ জামায়াতের যে উত্থান, তা আওয়ামী লীগের দমনপীড়নমূলক শাসনের ফল। বিরোধী দলকে কার্যকর করতে না দেয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ফখরুল আরও বলেন, ইতোমধ্যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি তিনভাগের দুই ভাগ মেজরিটি পেয়েছে। জনগণ আবারও সুষ্ঠু ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়া এবং স্থানীয় নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪