| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনি জয় নিশ্চিত করে ‘মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’ বললেন ফজলুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:৪৬:১১:অপরাহ্ন  |  ৬১৭৬৪৩ বার পঠিত
নির্বাচনি জয় নিশ্চিত করে ‘মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’ বললেন ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার: নির্বাচনে জয় নিশ্চিত করার পরই ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ প্রসঙ্গে আবেগঘন বার্তা দিয়েছেন ফজলুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনি বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।

তিনি জানান, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার খোঁজ নিয়েছেন। তবে টানা চাপ ও দায়িত্ব পালনের কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন।

ফজলুর রহমান লেখেন, আপনাদের অব্যাহত আহ্বানের প্রেক্ষিতে সবার জ্ঞাতার্থে এই বার্তা প্রদান করছি। ইনশাআল্লাহ, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে আপনাদের মর্যাদা, আস্থা ও ত্যাগকে কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।

তবে বিজয়ের আনন্দের মাঝেও রয়েছে তার আফসোস। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমার জয়টা ম্লান হইছে। দুইটা বাচ্চা ছেলে রেখে আমার কর্মীকে দুই বছরের জেল দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি আইনি লড়াই চালিয়ে যাবো। তাদের বিনা অপরাধে, কালো শক্তিকে খুশি করতে এই শাস্তি প্রদান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪