| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে হবে: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৬:২১:১৭:অপরাহ্ন  |  ৬১৭১৬৩ বার পঠিত
মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে হবে: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়ে কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জয়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বিজয় মানুষের ভালোবাসার ফল। তাদের কাছে আমার ভালোবাসার ঋণ অনেক বেড়ে গেছে। সেই ঋণ আমাকে কাজের মাধ্যমে শোধ করতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, কাজ না করলে সেটা আমার নিজের জন্যই ক্ষতিকর হবে। টিকে থাকতে হলে কাজ করতেই হবে এর বাইরে আমার আর কোনো অপশন নেই।

বিএনপিতে পুনরায় আমন্ত্রণ জানানো হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, আগে আমন্ত্রণ জানাক, তারপর দেখা যাবে। পাশাপাশি তিনি যোগ করেন, নির্বাচনে যে দল বা ব্যক্তি ভালো ফল করেছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। প্রত্যেকে তাদের শপথ অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালন করবেন এটাই প্রত্যাশা।

দলীয় সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অভিমান শব্দটি খুব দামী। ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। দলের আন্দোলন, সংগ্রাম ও ভোটের অধিকারে আমি শরিক ছিলাম। তবে দলের গত ১৮ মাসের কার্যক্রমও দেখেছি। এখন রাজনীতি আমার, দলের রাজনীতি দলের।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে প্রতি সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন এলাকায় সময় দিয়েছেন। “এই প্রস্তুতি হঠাৎ নয়, অনেক আগের। এটি আমার নেতাকর্মীদের প্রস্তুতি। এই জয় আমার একার নয় এটি আমার ভোটারদের জয়, বলেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪