| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন পরবর্তী অবস্থান নিয়ে বৈঠকে বসেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৮:৩০:৪৭:অপরাহ্ন  |  ৬১৬৩৪৬ বার পঠিত
নির্বাচন পরবর্তী অবস্থান নিয়ে বৈঠকে বসেছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জামায়াতে ইসলাম। ইতোমধ্যে তাদের প্রার্থীরা ব্যক্তিগতভাবে ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন। তবে দলীয়ভাবে এখনো কোনো অবস্থান জানানো হয়নি।

এ পরিস্থিতিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪