| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতে বিএনপির ক্ষমতায় আসা: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০২:১৩:২৯:পূর্বাহ্ন  |  ৬১৩৯০৩ বার পঠিত
আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতে বিএনপির ক্ষমতায় আসা: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং সেখানে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রাখছেন। এতে দুই দলের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয় নিশ্চিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। দেশের আইনে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভোট কারচুপির অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, জোটবদ্ধভাবে ৩০টি আসনে অংশ নিয়ে এনসিপি ছয়টিতে জয় পেলেও অন্তত তিনটি আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৮ ও পঞ্চগড়-১ আসনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এসব আসনে পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর এনসিপির নেতাকর্মী ও জোটপ্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। গভীর রাতে অসৎ উদ্দেশ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন আসনে ফলাফল শিটে একাধিকবার কাটাকাটি করে ফল পাল্টে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করাতে প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফলাফল নিয়ে কারসাজি করেছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন নিয়েও শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪