| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানই দেশকে নেতৃত্ব দেবেন: ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৬:২৫:১৩:অপরাহ্ন  |  ৬১০৪৪৬ বার পঠিত
তারেক রহমানই দেশকে নেতৃত্ব দেবেন: ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-ই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তিনি আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমানও।

বিএনপি মহাসচিব দাবি করেন, সদ্য সমাপ্ত নির্বাচন প্রমাণ করেছে—তারেক রহমানের নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও ঐক্যের বার্তা দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় ঘটেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণার পর নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আগামী দিনের নেতৃত্ব ও ক্ষমতার সমীকরণে কী পরিবর্তন আসতে পারে, এখন সেদিকেই সবার নজর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪