স্টাফ রিপোর্টার: ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক কয়েকটি কেন্দ্রকে লক্ষ্য করে ফল গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে পুনঃনির্বাচনের দাবি তুলেছেন।
রূপনগরের নিজস্ব কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতের প্রার্থীকে জয়ী করতে সরকারি মদদে ভোট কর্মকর্তারা ফলাফলে কারসাজি করেছেন। তিনি দাবি করেন, ঢাকার এই আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে জামায়াতের পক্ষ নেওয়া হয়েছে, ধানের শীষের এজেন্টদের বাইরে করা হয়েছে এবং ভোটের দিন প্রিজাইডিং অফিসার সিল মারার কাজ করেছেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে ঢাকার আসনগুলোতে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি