| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৬:৫২:১৩:অপরাহ্ন  |  ৬১০২৯৭ বার পঠিত
এবার দেশ গড়ার পালা: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিজয় শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে উল্লেখ করে দলের নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

তিনি এছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পায়, তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য শরিকরা ৯টি আসনে জয়ী হন। এছাড়া একটি আসনে জয় পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪