স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং মানে জনগণকে কনভিন্স করা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনার দল ২১২টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে এতগুলো আসন পেতে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না? তারেক রহমান জবাব দেন, জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা জনগণের কাছে বারবার গিয়েছি, কথা বলেছি। তাদের কনভিন্স করাই আমাদের সফলতার মূলমন্ত্র।
সংবাদ সম্মেলনে প্রথমে তিনি ইংরেজিতে বক্তব্য দেন, এরপর বাংলা ভাষায় দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।তারেক রহমান আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলকে অভিনন্দন ও সাধুবাদ জানান।
রিপোর্টার্স২৪/এসসি