| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা সম্পর্কে যা বললেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:১১:১৭:অপরাহ্ন  |  ৬০৯৮৮১ বার পঠিত
শেখ হাসিনা সম্পর্কে যা বললেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কি না,এ প্রশ্নে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ এবং এ দেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবো।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হবে। তার ভাষায়, বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছে; তাই সুশাসন নিশ্চিত করা জরুরি।

সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে তিনি বলেন, সার্ক প্রতিষ্ঠা বাংলাদেশের উদ্যোগে হয়েছিল। আমরা চাই এটি সচল হোক এবং বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪