| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:৪০:৫৫:অপরাহ্ন  |  ৬০৯৭৮১ বার পঠিত
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ না পড়ানোর জন্য নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যতে আরও তথ্য এলে তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. এম এ মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। তিনি দাবি করেন, ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইরশাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে।

জামায়াত নেতারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪