| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ২০:৩৭:০৬:অপরাহ্ন  |  ৬০৮৭৫১ বার পঠিত
শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নির্বাচনী মাঠের প্রতিপক্ষ দুই নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাবেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাতটায় তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় যাবেন। পরে রাত আটটায় বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময় ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ।

এর আগে শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে, যার অংশ ছিল এনসিপি। নির্বাচনে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত ও তাদের মিত্ররা ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪