স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানের সময় ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে
বিক্ষোভ করছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে বাংলামোটর প্রধান কার্যালয় থেকে দলের নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান দিতে দিতে টিএসসির দিকে রওয়ানা হয়।
দলটির অভিযোগ, ভোট প্রদানের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণ করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু এক ব্যক্তি বা পরিবারকে নয়, মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপরও আঘাত স্বরূপ। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং এই অধিকার প্রয়োগের কারণে কারো প্রতি পাশবিক নির্যাতন হওয়া অত্যন্ত লজ্জাজনক।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াত প্রশাসনের প্রতি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত চেয়েছে
রিপোর্টার্স২৪/এসসি