| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় ধর্ষণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০০:০৯:৫৫:পূর্বাহ্ন  |  ৬০৫৭৭৮ বার পঠিত
হাতিয়ায় ধর্ষণের ঘটনায় জামায়াতের উদ্বেগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানের সময় সংঘটিত এক নৃশংস ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ভোট প্রদানের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা শুধু এক ব্যক্তি বা পরিবারকে নয়, মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপরও আঘাত স্বরূপ। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং এই অধিকার প্রয়োগের কারণে কারো প্রতি পাশবিক নির্যাতন হওয়া অত্যন্ত লজ্জাজনক।

জামায়াত প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ১.ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করা। ২.প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা। ৩.কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ যেন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে।৪. ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ৫.সর্বোচ্চ চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করা।

একই সঙ্গে বিবৃতিতে দেশবাসীকে নারীর প্রতি সহিংসতা এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪