| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির বিজয় সকল বাংলাদেশীর: অপর্ণা রায়ের প্রার্থনা সভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৫:৪৭:২০:পূর্বাহ্ন  |  ৫৯৯৬৬৫ বার পঠিত
বিএনপির বিজয় সকল বাংলাদেশীর: অপর্ণা রায়ের প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে সকল বাংলাদেশের বিজয় হিসেবে অভিহিত করেছেন দলের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন আগে দেখা যায়নি। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধুই বিএনপির নয়, এটি সকল বাংলাদেশীর।

সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ট্রাস্টি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, মিন্টু বসু, তন্ময় সাহা, এসকে সবুজ, সমীর সরকার, সুবীর দত্ত, পরান সাহা, মনি শংকর রায় ও মৃণাল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ এবং দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪