| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবি জামায়াতের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৫:০১:৫২:অপরাহ্ন  |  ৫৯০১৯২ বার পঠিত
নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবি জামায়াতের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচনে এর প্রভাব পড়েছে বলে দাবি করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তিনি আরো বলেন, নির্বাচনে ‘ম্যানুপুলেশন’ হয়েছে। কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালটে সিল মেরেছেন এবং দলীয় কর্মীরাও একই কাজ করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্য, ভোটগ্রহণ সাড়ে চারটায় শেষ হলেও চারটার সময়ের ফলাফল চূড়ান্ত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, হুমকি-ধমকি দেওয়া এবং ফলাফল শিটে ঘষামাজা ও কাটাকাটির ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ফলাফল শিটে প্রার্থীর এজেন্টের স্বাক্ষর না থেকে অন্য ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, ৩২টি আসনে অল্প ব্যবধানে তাদের পরাজিত দেখানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

নির্বাচনের ফলাফলও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ১৩ তারিখ সকালেই বলা হয়েছিলো অনেক অভিযোগ আছে এখনই গেজেট যেনো না হয়। অথচ এরপরে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়। তবে আইনের দরজা এখনো খোলা রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনী সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতেও সহিংসতা ঘটেছে। এবার পরিবর্তনের প্রত্যাশা ছিল, কিন্তু তা হয়নি। তবে নির্বাচন পরবর্তী ৫৪টি জেলায় সহিংস ঘটনা অব্যাহত থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এবং দেশ আরও পিছিয়ে যাবে। এসব সহিংসতার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪