| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টার অপসারণ করলেন নতুন নির্বাচিত এমপি জাহাঙ্গীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২২:৫৩:০৫:অপরাহ্ন  |  ৫৮৪৫৬২ বার পঠিত
পোস্টার অপসারণ করলেন নতুন নির্বাচিত এমপি জাহাঙ্গীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নির্বাচন শেষ, এবার পরিচ্ছন্নতার পালা এই বার্তাই দিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা–১৮ আসন থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্য নির্বাচনের পরপরই এলাকায় লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ হাতে অপসারণে অংশ নিয়ে নজির স্থাপন করেছেন।

সকালে নিজ এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন,আমার প্রয়োজনে ব্যানার–ফেস্টুন লাগিয়েছি। এখন জনগণের প্রয়োজনে সেগুলো অপসারণ করছি।

তিনি জানান, নেতা–কর্মীদের ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো পোস্টার–ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে গতকাল থেকেই। অল্প সময়ের মধ্যেই পুরো আসন পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন নির্বাচিত এই সংসদ সদস্য মনে করেন, নির্বাচন শেষে এলাকা পরিষ্কার রাখা রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের অংশ। জনগণের আস্থা অর্জনে প্রতিশ্রুতির চেয়ে কার্যকর উদ্যোগই বেশি গুরুত্বপূর্ণ;এমন মন্তব্যও করেন তিনি।

সামাজিক নিরাপত্তাকে নিজের প্রথম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করা গেলে এলাকার অনেক সমস্যার সমাধান সহজ হবে। বর্তমানে যানজট, গ্যাস সংকট, মাদক সমস্যা ও অন্যান্য নাগরিক ভোগান্তি রয়েছে, এসব ইস্যুতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি তারেক রহমান–এর আগমন প্রসঙ্গ টেনে বলেন, অতীতে ব্যানার–ফেস্টুন অপসারণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার সময় কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেসব গাছের পরিবর্তে নতুন চারা রোপণ করা হয়েছে এবং নিয়মিত পরিচর্যাও চলছে।

শেষে তিনি বলেন, আগামীতে জনগণের কথা প্রাধান্য দিয়ে, যে সমস্যা সামনে আসবে, সেটি গুরুত্ব সহকারে সমাধানে কাজ করবো। এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে টেকসই করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪