| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংলাপেই সমাধান, বললেন আখতার হোসেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ০১:১১:২৭:পূর্বাহ্ন  |  ৫৮৩৪১১ বার পঠিত
সংলাপেই সমাধান, বললেন আখতার হোসেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সৌজন্য সাক্ষাৎ নতুন সংলাপের ইঙ্গিত দিয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে রাত ৯টা ১১ মিনিটে তিনি সেখান থেকে বের হন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বৈঠকের পর সাংবাদিকদের জানান, নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আসনে প্রশ্ন থাকলেও, রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে তারেক রহমান সাক্ষাতে এসেছেন, যা ইতিবাচক বার্তা দেয়। তিনি বলেন, মতভিন্নতা থাকলেও সংলাপের মধ্য দিয়েই সমাধান খুঁজতে চাই।

বৈঠকে দেশের রাজনৈতিক সংস্কৃতি, বিচার ও সংস্কার, কৃষি, শিক্ষা, শিল্প ও বাণিজ্যসহ নীতিনির্ধারণী সংলাপের বিষয়গুলো আলোচিত হয়েছে। এছাড়া নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাগুলো বিএনপি নেতৃত্বকে অবহিত করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কর্মসূচি আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারি, এমন পরিবেশ অটুট থাকুক। বৈঠকে ২৪-এর গণ-অভ্যুত্থানে প্রাণহানির শিকার ও পরিবারগুলোর পুনর্বাসনও আলোচিত হয়েছে।

সৌজন্য সাক্ষাতের সময় এনসিপির পক্ষ থেকে তারেক রহমানকে ফুলের তোড়া ও শাপলা প্রতীকের ছবি উপহার হিসেবে দেওয়া হয়। তবে আখতার হোসেন স্পষ্ট করেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ; কোনো জোট বা সরকার গঠনের আলোচনা হয়নি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

এ সাক্ষাত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস দেয়, যেখানে সংলাপের মাধ্যমে যেকোনো সংকট সমাধানের পথ উন্মুক্ত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪