| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন রিজভী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:১০:৫৫:অপরাহ্ন  |  ৫৮৮০২৬ বার পঠিত
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন রিজভী

স্টাফ রিপোর্টার: হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। কয়েক দিনের চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেবে।

চিকিৎসকরা জানিয়েছেন, রিজভীর শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

এর আগে, গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪