| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৫:১৭:২৪:অপরাহ্ন  |  ৫৭৭৯৪৬ বার পঠিত
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার: বিরোধী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আগামীকাল সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি।

সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার পরিষদের শপথ সংক্রান্ত বিষয়ে তিনি উল্লেখ করেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ দেওয়ার এখতিয়ার নেই সিইসির। তবে সংবিধান সংশোধন হলে এবং কে শপথ পড়াবেন তা নির্ধারিত হলে শপথ কার্যক্রম সম্ভব।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সকল বিভাগে চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ব্যবস্থাই ভেঙে গেছে। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে কে কোন দায়িত্বে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪