স্টাফ রিপোর্টার: নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, এটি হবে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া-প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত দলীয় এমপিদের সঙ্গে আমির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন।
দলীয় নেতাদের মতে, নতুন সংসদে দলের ভূমিকা, বিরোধী দলের কৌশল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম