| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি!

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৮:০৬:০৬:অপরাহ্ন  |  ৫৮৭০৩৭ বার পঠিত
জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি!

স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিল। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাওয়ার কথা রয়েছে।

দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। প্রতিনিধিদলে থাকবেন- দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪