| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ অনুষ্ঠানে আল্লামা বাবুনগরীকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ২০:৫৯:২৩:অপরাহ্ন  |  ৫৭৬৫৩৬ বার পঠিত
শপথ অনুষ্ঠানে আল্লামা বাবুনগরীকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা বাবুনগরীর সঙ্গে কথা বলে এই আমন্ত্রণ জানান তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়াবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪