| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজটে গাড়ি ছেড়ে হেঁটে সংসদে মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৩০:৩০:পূর্বাহ্ন  |  ৫৭৩৪৪৪ বার পঠিত
যানজটে গাড়ি ছেড়ে হেঁটে সংসদে মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ এলাকায় জনসমাগম ও যানজটের কারণে পায়ে হেঁটেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সংসদ ভবনের গেটে পৌঁছান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল। তবে প্রবেশপথে দীর্ঘ যানজটের কারণে অনেক এমপিকে গাড়িতে অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের পূর্ব গেটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে অংশ নিতে বেশ কয়েকজন সংসদ সদস্য গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হবে। এরপর পর্যায়ক্রমে অন্য দলের সদস্যরা শপথ নেবেন।


রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪