রিপোর্টার্স২৪ ডেস্ক: নবনির্বাচিত বিএনপি এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে অন্তর্ভুক্ত করতে হবে। সংবিধান অনুযায়ী এখন এ বিষয়ে শপথ দেওয়ার বিধান নেই। তাই আমরা এমপির শপথ গ্রহণ পর্যন্ত সীমাবদ্ধ থাকছি। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এই নেতা।
এরপর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর ডান পাশে ছিলেন খন্দকার মোশাররফ, বাম পাশে মির্জা ফখরুল। এমপিরা শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেছেন।
সংসদ সচিবালয় জানিয়েছিল, নবনির্বাচিত সদস্যরা প্রথমে সংসদে শপথ নেবেন এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবে। তবে বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া হবে শুধুমাত্র সংসদে সংশ্লিষ্ট বিধান পাস হওয়ার পর।
রিপোর্টার্স২৪/আরকে