| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১১:৪৩:০৩:পূর্বাহ্ন  |  ৫৭২৯৭৪ বার পঠিত
শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা শপথগ্রহণ করবেন, নাকি বিরত থাকবেন? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১১টি রাজনৈতিক দল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবন-এ একত্রিত হয়ে বৈঠকে বসবেন। সেখানে আলোচনার প্রধান এজেন্ডা—তারা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন কি না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের এই সিদ্ধান্ত নতুন সংসদের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ ও বিরোধী রাজনীতির ভারসাম্যে এর প্রতিফলন দেখা যেতে পারে।

এখন নজর সবার বৈঠক শেষে কী ঘোষণা আসে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪