| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১১:৫৯:৪৮:পূর্বাহ্ন  |  ৫৭২৮৬০ বার পঠিত
জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু নতুন সংসদের যাত্রা: আসিফ মাহমুদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।

এর আগে তিনি এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার পরিষদের শপথের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানে ‘নেই’ মর্মে যদি কেউ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেন, তবে সংসদ সদস্য হিসেবে শপথও কোনো অর্থ বহন করবে না।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এনসিপি নেতারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব সংবিধান সংস্কার পরিষদের ওপর থাকবে। এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রয়োদশ সংসদের সদস্যরাই। তাই এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নিতে হবে।

তবে এনসিপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পুরো বিষয়টিতে একমত নন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, যদি কনস্টিটিউশনে (সংবিধান) ধারা অনুযায়ী শপথের ফর্ম নির্ধারিত হয়, তারপরে শপথ করানো সম্ভব।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন, ২০২৬ সালের নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমদ? যা স্পষ্টভাবে প্রতিফলিত করে নতুন সংসদে তাঁর দৃঢ় অবস্থান ও বিরোধী পক্ষের প্রতি বার্তা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪