রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন সরকারের সংসদীয় দলের প্রথম বৈঠকে এক সাহসী ও নৈতিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে ঠিক করা হয়েছে, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না।
বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, “বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লট গ্রহণের কথাও নেই।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নতুন সরকারের নীতি ও নৈতিকতার প্রতীক হিসেবে গণ্য হবে। এর ফলে দলের নেতারা সাধারণ জনগণের সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম