রিপোর্টার্স২৪ ডেস্ক: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী নির্বাচনি ফলাফল নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন। মোমবাতি প্রতীকের এ প্রার্থী বলেছেন, ভোট কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলের কারণে ফল মানা হবে না এবং পুনর্নির্বাচনের জন্য আইনি লড়াই চালানো হবে।
সামাজিক মাধ্যমে তিনি জানান, কেন্দ্র থেকে মোমবাতি এজেন্টদের মারধর করে বের করা হয়েছে, অনেক রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর নেই, এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।
ভিডিও বার্তায় তাহেরী প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে বলেন, আমার প্রতিপক্ষরা কি বুকে হাত দিয়ে, কোরআন শরিফে কসম করে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তিনি প্রশ্ন তোলেন যে, এমন নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল।
তাহেরী জানিয়েছেন, তার দল সব ধরনের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
রিপোর্টার্স২৪/আরকে