| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ‘খুনের’ অভিযোগ প্রথম স্ত্রীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:৫৯:৫১:অপরাহ্ন  |  ৪৬১৪৩৭ বার পঠিত
ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে ‘খুনের’ অভিযোগ প্রথম স্ত্রীর

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরপরই তাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক সামাজিক মাধ্যমে গুরুতর অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে।

সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সানিয়া ইমাদকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তার দীর্ঘদিনের অভিযোগের সত্যতা প্রমাণ করেছে। তিন সন্তানের মা সানিয়া লেখেন, এখন সবাই প্রমাণ দেখেছেন। এই ঘর-ভাঙানি কখনো আমার সন্তানদের নিয়ে ভাবেনি। প্রতারকের মুখোশ অবশেষে খুলে গেছে। আমার সন্তানদের জন্য বিচার চাই।

পাকিস্তানের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নাইলা রাজাকে বিয়ের খবর জানান। ২০১৯ সালে সানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত বছরের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

সানিয়া আরও গুরুতর অভিযোগ করে দাবি করেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে তার সন্তান গর্ভপাত করানো হয়েছে এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে। তিনি ইমাদকে ‘প্রতারক’ আখ্যা দিয়ে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড-কে বয়কটের আহ্বানও জানান।

এদিকে ইমাদ ওয়াসিমের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪